কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬ এ ০১:১৩ PM
কন্টেন্ট: পাতা
ইনস্টিটিউট অব নিউক্লিয়ার জিওলজিক্যাল সায়েন্সেস
পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান
ফোনঃ+৮৮০-২-২২৩৩৭৫২১৬, ইমেইলঃ nmu.baec@gmail.com
চলমান গবেষণা ও উন্নয়ন
ভূ-কারিগরি, ভূ-পরিবেশ ও জলবায়ু পরিবর্তন (Geo-technical, Geo-environment and Climate Change Division) বিভাগ দেশের ভূতাত্ত্বিক স্তরসমূহের ভূ-কারিগরি বৈশিষ্ট্যায়ন, ভূ-পরিবেশগত উপাদান নির্ণয় ও এদের প্রভাব নিরূপণ এবং জলবায়ু পরিবর্তনসংক্রান্ত গবেষণা কার্যক্রম পরিচালনা করে থাকে। এছাড়া, পারমাণবিক স্থাপনাসমূহ ও তেজস্ক্রিয় বর্জ্য নিষ্কাশনের জন্য ভূতাত্ত্বিক স্থান নির্বাচন এবং বৈশিষ্ট্য নিরূপণসংক্রান্ত গবেষণা কার্যক্রম পরিচালনা করা হয়।
বিভাগের চলমান গবেষণাসমুহ নিম্নরূপঃ
পারমাণবিক স্থাপনাসমূহ ও তেজস্ক্রিয় বর্জ্য আধার নির্মাণের উপযুক্ত স্থান নির্ধারণে ভূতাত্ত্বিক স্তরসমূহের ভূ-কারিগরি বৈশিষ্ট্য নিরূপণ।
পারমাণবিক স্থাপনাসমূহের ওপর বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের (Global Climate Change) প্রভাব ও প্রশমনসংক্রান্ত গবেষণা কার্যক্রম পরিচালনা ।
![]() | ![]() | ![]() | ![]() |
মাটির জৈব কার্বন (soil organic carbon) থেকে বাতাসে কার্বন-ডাই-অক্সাইড নির্গমনের মাত্রা নিরুপণের জন্য নমুনা সংগ্রহ ও গবেষণাগার কার্যক্রম এবং অগভীর সাইসমিক জরিপ। | |||
জলবায়ু পরিবর্তনের প্রভাব মূল্যায়নে ভূ-পরিবেশগত উপাদানসমূহ, যেমন, মাটি, বনাঞ্চল, ইত্যাদিতে কার্বনের ধারক (Carbon sink) হিসেবে উপযোগিতা নিরূপণ।
জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান/অর্জন
তেজস্ক্রিয় বর্জ্য সংরক্ষণের আধার হিসেবে মধুপুর ক্লে ফরমেশনের উপযোগিতা নির্ধারণের লক্ষ্যে ভূ-কারিগরি, খনিজতাত্ত্বিক ও ভূ-পদার্থিক বৈশিষ্ট্য নিরূপণ।
পারমাণবিক স্থাপনার জন্য উপযুক্ত স্থান নির্ধারণে ভূ-কারিগরি গবেষণার মাধ্যমে কমিশনের রূপকল্প বাস্তবায়নে অবদান রাখছে।
বাংলাদেশের বিভিন্ন বনাঞ্চলে মাঠ-জরিপ, মাটির নমুনা সংগ্রহ ও গবেষণাগারে নমুনা প্রক্রিয়াকরণ করা হয়েছে, যা থেকে এশিয়ান দেশসমূহের বনাঞ্চলের মাটির জৈব কার্বন (soil organic carbon) থেকে বাতাসে কার্বন-ডাই-অক্সাইড নির্গমন ও কার্বন চক্রে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রভাব নিরূপণে সহযোগিতা প্রদান করছে।
পদ্মা নদী তীরবর্তী নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির জলবায়ু পরিবর্তনের ঝুঁকি (বন্যা ও নদী তীর ভাঙন এবং শুষ্ক মৌসুমে খরার কারণে পানির ঘাটতি) বিশ্লেষণ, পূর্বাভাস এবং প্রশমন কৌশল গ্রহণের লক্ষ্যে একটি পদ্ধতিগত ও দীর্ঘমেয়াদি গবেষণা পরিচালনা করে যাচ্ছে।
অন্যান্য
ভূ-কারিগরি, ভূ-পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিভাগ কর্তৃক বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং IAEA-এর গবেষণা অনুদানসহ রাজস্ব বাজেটের আওতায় চলমান উল্লেখযোগ্য গবেষণাসমুহ-
Joint BAEC/Japan ‘Forum for Nuclear Cooperation in Asia’ (FNCA) programme, FY-2023, titled “Climate Change (Evaluating the Carbon Emission from Forest Soils”.
IAEA CRP 2023-26, CRP Code -J72007, Implementation of geospatial techniques for flood and drought monitoring for the safety of nuclear installations.
R & D 2024-25: Assessment of Rare Earth Elements, Th and U in Coal Fly Ash and Coal Seams of Bangladesh: An Integrated Radiometric and Geochemical Approach.
R & D 2023-24: Appraisal of Occurrence of Uranium in Crystalline Basement Rocks from North-west Bangladesh: An Integrated Radiometric and Geochemical Approach.
যোগাযোগ/জনবল
ইনস্টিটিউট অব নিউক্লিয়ার জিওলজিক্যাল সায়েন্সেস
পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান
ফোনঃ+৮৮০-২-২২৩৩৭৫২১৬, ইমেইলঃ nmu.baec@gmail.com