কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬ এ ১২:০৮ PM

তেজস্ক্রিয় খনিজ অনুসন্ধান বিভাগ, ইনস্টিটিউট অব নিউক্লিয়ার জিওলজিক্যাল সায়েন্সেস

কন্টেন্ট: পাতা

ইনস্টিটিউট অব নিউক্লিয়ার জিওলজিক্যাল সায়েন্সেস
পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান
ফোনঃ+৮৮০-২-২২৩৩৭৫২১৬, ইমেইলঃ nmu.baec@gmail.com

চলমান গবেষণা ও উন্নয়ন

তেজস্ক্রিয় খনিজ অনুসন্ধান বিভাগ (Nuclear Minerals Exploration Division) বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনাময় ভূতাত্ত্বিক পরিবেশে তেজস্ক্রিয় খনিজ অনুসন্ধানের নিমিত্তে নিয়মিত মাঠ জরিপ কাজ পরিচালনা করে। স্যাটেলাইটে ইমেজের মাধ্যমে জরিপ এলাকার সম্ভাব্য স্থান নির্বাচন করে গামা সার্ভেয়ার, র‌্যাডন মনিটর, ড্রোন প্রযুক্তি, ইত্যাদির মাধ্যমে মাঠ পর্যায়ে তথ্য এবং নমুনা সংগ্রহ (বালি, মাটি ও পানি) করা হয়। সংগ্রহকৃত নমুনা গবেষণাগার বিশ্লেষণের মাধ্যমে জরিপকৃত এলাকার খনিজের অবস্থা পর্যালোচনা করা হয়।

বিভাগের চলমান গবেষণাসমুহ নিম্নরূপঃ

  • বিভিন্ন ভূতাত্ত্বিক পরিবেশে ভারী ও তেজস্ক্রিয় খনিজের উপস্থিতি চিহ্নিতকরণ ।

  • বিভিন্ন ভূতাত্ত্বিক নমুনায় তেজস্ক্রিয় পদার্থ ও রেয়ার আর্থ এলিমেন্ট-র উপস্থিতি শনাক্তকরণ, এবং সংশ্লিষ্ট এলাকায় এর বিস্তৃতির ম্যাপ (distribution map) প্রস্তুত করা।

  • উপকূলীয় ও নদীর বালিতে অর্থনৈতিকভাবে মূল্যবান খনিজের অনুসন্ধান ও মূল্যায়ন।

  • ভূগর্ভস্থ মাটি ও পানির স্তরের মধ্য দিয়ে পরিবেশ দূষকের চলাচল নির্ণয়ে রেডিওট্রেসারের ব্যবহার।

ইনস্টিটিউটের তেজস্ক্রিয় খনিজ অনুসন্ধানে বিভিন্ন ভূতাত্ত্বিক পরিবেশে মাঠ জরিপ কার্যক্রম

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান/অর্জন

  • দেশের উত্তর-পূর্বাঞ্চলের ডাউকি ফল্ট বেল্টের বিভিন্ন আন্তঃসীমানা নদীসমুহ (Transboundary rivers) এবং টারশিয়ারী ফর্মেশনে রেডিওমেট্রিক জরিপ পরিচালনার মাধ্যমে তেজস্ক্রিয় খনিজের উপস্থিতি নিশ্চিতকরণ ।

  • দেশের উত্তরাঞ্চলের নদী অববাহিকায় রেডিওমেট্রিক জরিপ পরিচালনার মাধ্যমে ভারী ও তেজস্ক্রিয় খনিজের উপস্থিতি নিশ্চিতকরণ ।

  • কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় স্যাটেলাইট ইমেজ ও ড্রোন ব্যবহারের মাধ্যমে ভারী খনিজ ডিপোজিটসমুহের বর্তমান অবস্থার ভৌত পূনর্মূল্যায়ণ ।

  • বিভাগ কর্তৃক বিগত ৫ বছরে জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে ৫ (পাঁচ) টি বৈজ্ঞানিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

অন্যান্য

তেজস্ক্রিয় ভূতাত্ত্বিক জরিপের পাশাপাশি বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং IAEA-এর গবেষণা অনুদানসহ রাজস্ব বাজেটের আওতায় অত্র বিভাগে চলমান অন্যান্য উল্লেখযোগ্য গবেষণাসমুহ-

  • S&T 2022-24: Exploration for radioactive and rare earth element containing minerals in geological environment of Bangladesh.

  • S&T 2020-21: Application of seismic data from CTBT-NDC (National Data Center) for geological investigation.

  • IAEA CRP 2022-27: CRP Code F22076: Development of Radiometric Methods to measure and study hydrodynamics of constructed wetlands.

  • R&D 2022-23: Shoreline Dynamics at Sonadia Island Using Satellite Images: An Approach to Investigate New Heavy Mineral Deposition.

  • R&D 2023-24: Study on Geomorphological Changes Using Drone and Satellite Image Analysis for Economic Mineral Prospecting at Kutubdia Island, Cox’s Bazar.

  • R&D 2024-25: Application of Spectral Signature Using Satellite Image Analysis in Heavy Mineral Prospects of the Southeast Coastal Zone of Bangladesh.

যোগাযোগ/জনবল

ইনস্টিটিউট অব নিউক্লিয়ার জিওলজিক্যাল সায়েন্সেস
পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান
ফোনঃ+৮৮০-২-২২৩৩৭৫২১৬, ইমেইলঃ nmu.baec@gmail.com

এখানে ক্লিক করুন

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন