কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬ এ ১২:২৯ PM
কন্টেন্ট: পাতা
ইনস্টিটিউট অব নিউক্লিয়ার জিওলজিক্যাল সায়েন্সেস
পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান
ফোনঃ+৮৮০-২-২২৩৩৭৫২১৭, ইমেইলঃ nmu.baec@gmail.com
চলমান গবেষণা ও উন্নয়ন
ভূ-পদার্থিক অনুসন্ধান বিভাগ (Geophysical Exploration Division) বাংলাদেশের সম্ভাবনাময় এলাকায় ইউরেনিয়াম/ থোরিয়ামসমৃদ্ধ পারমাণবিক খনিজ আহরণের নিমিত্ত ভূ-পদার্থিক অনুসন্ধান পদ্ধতি ও বোরহোল লগিং প্রয়োগের মাধ্যমে খনিজ অনুসন্ধান এবং বিভিন্ন ভূতাত্ত্বিক গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে ।
ভূ-পদার্থিক (গ্রাভিটি, ম্যাগনেটিক, ইলেকট্রো-ম্যাগনেটিক, ইলেকট্রিক, র্যাডন) জরিপ ও বোরহোল লগিং (Borehole Logging) এর মাধ্যমে খনিজ অনুসন্ধান ।
বোরহোল লগিং এর মাধ্যমে ভূগর্ভস্থ পানির আধার নির্ণয় ও ভূ-স্তরের বৈশিষ্ট্যায়ন।
ভূ-পদার্থিক জরিপ-এর মাধ্যমে পারমাণবিক স্থাপনার উপযুক্ত স্থান এবং তেজস্ক্রিয় বর্জ্যের আধার নির্বাচনে ভূতাত্ত্বিক স্তরের বৈশিষ্ট্য মূল্যায়ন।
চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চতর ডিগ্রি অর্জনে সংশ্লিষ্ট গবেষণা সহায়তা প্রদান।
![]() | ![]() | ![]() | ![]() |
ভূ-পদার্থিক লগিং সেবায় ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি (গামা, গামা-গামা, এসপি, এসপিআর, রেজিস্টিভিটি) ও লগিং পরিচালনা | |||
প্রদত্ত সেবা
বোরহোল ভূ-পদার্থিক লগিং (গামা, গামা-গামা, এসপি, এসপিআর, রেজিস্টিভিটি)-এর মাধ্যমে ভূগর্ভস্থ পানি ও কয়লা স্তর চিহ্নিতকরণ, ভূতাত্ত্বিক স্তরের স্থিতিশীলতা ও বৈশিষ্ট্য মূল্যায়ন।
ভূ-পদার্থিক জরিপ (র্যাডন জরিপ) এর মাধ্যমে তেজস্ক্রিয় খনিজ অনুসন্ধান।
ভূ-পদার্থিক জরিপ ও বোরহোল লগিং বিষয়ক প্রশিক্ষণ প্রদান।
স্টেকহোল্ডার
দেশি-বিদেশি প্রতিষ্ঠানসমুহের চাহিদার ভিত্তিতে বোরহোল ভূ-পদার্থিক লগিং সেবা প্রদান করা হয়।
স্থানীয় স্টেকহোল্ডার -
খুলনা ওয়াসা, চট্টগ্রাম ওয়াসা, এবং ঢাকা ওয়াসা- ভূগর্ভস্থ পানির আধার নির্ণয় ও ভূ-স্তরের বৈশিষ্ট্যায়ন
ফলগু সন্ধানী লি.- দেশের উপকূলীয় এলাকায় ভূগর্ভস্থ পানির আধার নির্ণয়
সিগমা এসোসিয়েটস লি.- দেশের উপকূলীয় এলাকায় ভূগর্ভস্থ পানির আধার নির্ণয়
ডিপিএইচই, ঢাকা- ঢাকা সিটি করপোরেশন এলাকার ভূ-স্তরের বৈশিষ্ট্যায়ন ও ভূগর্ভস্থ পানির আধার নির্ণয়
ডিপিএইচই, টাংগাইল- টাংগাইল পৌর এলাকায় ভূ-স্তরের বৈশিষ্ট্যায়ন ও ভূগর্ভস্থ পানির আধার নির্ণয়
আন্তর্জাতিক স্টেকহোল্ডার-
অরগেনোগোস্ট্রয়, রাশিয়ান ফেডারেশন-রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি নির্মাণ স্থানে ভূমির স্থায়িত্ব ও ভূগর্ভস্থ বিভিন্ন লিথো-ইউনিট চিহ্নিত করণের সম্ভাব্যতা মূল্যায়নের মাধ্যমে প্রকৌশলগত উপযোগিতা যাচাইকরণ;
এশিয়া এনার্জি করপোরেশন প্রাঃ লিঃ - ফুলবাড়ী কোল বেসিন, দিনাজপুর-এর কয়লা স্তর চিহ্নিতকরণ;
হোসাফ ইন্টারন্যাশনাল লিঃ- খালাশপির (রংপুর) কোল বেসিন-এর কয়লা স্তরের সম্ভাব্যতা যাচাই;
চায়না ন্যাশনাল মেশিনারি করপোরেশন লিঃ- বড়পুকুরিয়া কোল বেসিন-এর কয়লা স্তরের সম্ভাব্যতা যাচাই।
জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান/অর্জন
বোরহোল ভূ-পদার্থিক লগিং (গামা, রেজিস্টিভিটি, এসপি)-এর মাধ্যমে খুলনা সিটি করপোরেশন এলাকায় বিশুদ্ধ ও লবণাক্ততামুক্ত পানির স্তর নিরূপণের মাধ্যমে সুপেয় খাবার পানি সরবরাহ করা।
ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং (ডিপিএইচই) ঢাকা, চট্টগ্রাম ও টাংগাইল-কে বোর হোল ভূ-পদার্থিক লগিং (গামা, রেজিস্টিভিটি, এসপি)-এর মাধ্যমে আর্সেনিক মুক্ত গভীর পানির আধার (Deep Aquifer) নির্ণয় ও টেকসই সুপেয় পানি সরবরাহের লক্ষ্যে সহযোগিতা প্রদান।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি নির্মাণ স্থানে ভূমির স্থিতিশীলতা ও ভূগর্ভস্থ বিভিন্ন লিথো-ইউনিট চিহ্নিতকরণের সম্ভাব্যতা মূল্যায়নের লক্ষ্যে ভূ-পদার্থিক লগিং (গামা, গামা-গামা ডেনসিটি)-এর মাধ্যমে প্রকৌশলগত সহযোগিতা প্রদান।
দিনাজপুর জেলার ফুলবাড়ী কোল বেসিনে গামা, গামা-গামা ও টেম্পারেচার লগিং-এর মাধ্যমে কয়লা স্তর চিহ্নিতকরণ।
রংপুর জেলার খালাশপীর কোল বেসিনে গামা, গামা-গামা ও টেম্পারেচার লগিং-এর মাধ্যমে কয়লা স্তরের সম্ভাব্যতা যাচাই ও নিরূপণ।
তাছাড়া, ভূ-পদার্থিক অনুসন্ধান বিভাগ কর্তৃক পরিচালিত ভূ-পদার্থিক লগিং থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে কয়েকটি আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা প্রবন্ধ, কনফারেন্স উপস্থাপনা প্রকাশিত হয়েছে, যেগুলো বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে বিবেচনা করা হয়।
বিভাগ কর্তৃক বিগত ৫ বছরে ৩ (তিন) টি বৈজ্ঞানিক গবেষণা প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।
নাগরিক সেবা সনদ
সেবার নাম, মূল্যসহ বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন ।
যোগাযোগ/জনবল
ইনস্টিটিউট অব নিউক্লিয়ার জিওলজিক্যাল সায়েন্সেস
পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান
ফোনঃ+৮৮০-২-২২৩৩৭৫২১৭, ইমেইলঃ nmu.baec@gmail.com