কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬ এ ১২:৫৫ PM

ভূ-রাসায়নিক ও খনিজতাত্ত্বিক বিভাগ, ইনস্টিটিউট অব নিউক্লিয়ার জিওলজিক্যাল সায়েন্সেস

কন্টেন্ট: পাতা

ইনস্টিটিউট অব নিউক্লিয়ার জিওলজিক্যাল সায়েন্সেস
পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান
ফোনঃ+৮৮০-২-২২৩৩৭৫২১৯, ইমেইলঃ nmu.baec@gmail.com

চলমান গবেষণা ও উন্নয়ন

ভূ-রাসায়নিক ও খনিজতাত্ত্বিক বিভাগ (Geochemical and Mineralogical Division) দেশের ভূতাত্ত্বিকভাবে সম্ভাবনাময় এলাকায় তেজস্ক্রিয় খনিজ আহরণের উদ্দেশ্যে ভূ-রাসায়নিক অনুসন্ধানের মাধ্যমে সংগৃহীত নমুনার ভূ-রাসায়নিক ও খনিজতাত্ত্বিক বিশ্লেষণ সম্পাদন করে। এছাড়া, সংগৃহীত নমুনায় প্রাকৃতিক তেজস্ক্রিয় উপাদান (NORM) নিরূপণ এবং মানব স্বাস্থ্য ও পরিবেশের উপর এদের বিকিরণজনিত ঝুঁকি মূল্যায়নসংক্রান্ত গবেষণা কার্যক্রম পরিচালনা করা হয়।

বিভিন্ন ভূ-রাসায়নিক গবেষণা ও উন্নয়নে এ বিভাগ কর্তৃক গৃহিত কার্যক্রম নিম্নরূপঃ

  • ইউরেনিয়াম/থোরিয়াম ও অন্যান্য তেজস্ক্রিয় খনিজ আহরণের নিমিত্ত ভূতাত্ত্বিক নমুনার (শিলা, মাটি ও বালি), ভূ-রাসায়নিক ও খনিজতাত্ত্বিক বৈশিষ্ট্য নিরূপণ;

  • তেজস্ক্রিয় এলাকায় Naturally Occurring Radioactive Materials (NORM) ও র‌্যাডন (Radon)-এর রেডিওলজিক্যাল বৈশিষ্ট্যায়ন এবং সংশ্লিষ্ট বিকিরণ-ঝুঁকি মূল্যায়ন এবং এসংক্রান্ত গবেষণা কার্যক্রম পরিচালনা;

  • বাংলাদেশের উপকূলীয় ও নদী অববাহিকায় রেয়ার আর্থ এলিমেন্ট (REE) শনাক্তকরণসংক্রান্ত গবেষণা কার্যক্রম;

  • ভূগর্ভস্থ পানির টেকসই ব্যবস্থাপনার জন্য হাইড্রোজিওকেমিক্যাল বিশ্লেষণের মাধ্যমে পানির আধার (Aquifer)-এর বৈশিষ্ট্য নির্ধারণ;

ভারী খনিজের মাইক্রোস্কোপিক ছবি

গবেষণাগারে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি

প্রদত্ত সেবা

  • ভূতাত্ত্বিক নমুনার খনিজতাত্ত্বিক ও ভূ-রাসায়নিক বিশ্লেষণ;

  • ভারী খনিজ পৃথকীকরণ ও শনাক্তকরণ;

  • বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের (বিএসসি, এমএসসি, পিএইচডি) গবেষণার তত্ত্বাবধান।

মাঠ জরিপকালীন তেজস্ক্রিয় র‌্যাডন গ্যাস এবং প্রাকৃতিক তেজস্ক্রিয় উপাদানের মাত্রা নিরূপণ

স্টেকহোল্ডার

  • বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান

  • খনিজ অনুসন্ধান ও আহরণ কোম্পানি

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান/অর্জন

  • চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের (Eastern Margin Belt) রেডিওমেট্রিক অ্যানোম্যালাস জোনে ইউরেনিয়াম এবং থোরিয়ামের উপস্থিতি নিশ্চিতকরণ ।

  • মৌলভীবাজার জেলার হারারগঞ্জ অ্যান্টিক্লাইনের ফুলতলা এ্লাকার নমুনা বিশ্লেষণে থোরিয়ানাইট এবং ইউরানোথোরাইটের উপস্থিতি নিশ্চিতকরণ যা উক্ত অঞ্চলে ইউরেনিয়াম সম্ভাব্যতার গুরুত্বপূর্ণ ইঙ্গিত প্রদান করে।

  • উপকূলীয় ভারী খনিজ ডিপোজিটসমুহ এবং চর এলাকায় র‌্যাডন জরিপের মাধ্যমে ইউরেনিয়াম-থোরিয়ামের আধিক্য নিরূপণ এবং XRF বিশ্লেষণের মাধ্যমে ThO₂, U₃O₈ সহ CeO₂, Y₂O₃, Nd₂O₃, Dy₂O₃, Yb₂O₃, Er₂O₃ ইত্যাদি REE শনাক্তকরণ।

  • মানব স্বাস্থ্য ও পরিবেশের উপর র‌্যাডনের বিকিরণজনিত স্বাস্থ্য-ঝুঁকি মূল্যায়ন ।

  • সিলেট জেলার জৈন্তাপুর ও ডাউকি ফল্ট বেল্ট এলাকার আন্ত-সীমানা নদী-অববাহিকার ভূতাত্ত্বিক নমুনার ভূ-রাসায়নিক, খনিজতাত্ত্বিক ও রেডিওমেট্রিক বৈশিষ্ট্য নিরূপণ ।

  • দক্ষিণ-পূর্ব উপকূলীয় অঞ্চলের ভূগর্ভস্থ পানিতে ভারী ধাতু নিরূপণ ও হাইড্রোজিওকেমিক্যাল প্রক্রিয়া মূল্যায়ন।

  • বিভাগ কর্তৃক বিগত ৫ বছরে জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে ৯ টি বৈজ্ঞানিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

অন্যান্য

তাছাড়া, ভূ-রাসায়নিক ও খনিজতাত্ত্বিক বিভাগ বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে প্রাপ্ত বিশেষ অনুদান-এর মাধ্যমে চলমান উল্লেখযোগ্য গবেষণাসমুহ-

  • Determination and Distribution of Naturally Occurring Radioactive Materials (NORMs) and Rare Earth Elements (REEs) in the Coastal Environment of Bangladesh (2024-2025).

  • Environmental Radiation Measurement and Health Risks due to natural Radionuclides and heavy Metals at the Southeastern Area of Bangladesh (2021-22).

  • Measurement of Radon Concentrations in Soil, Sediment and Groundwater for Environmental Radiological Assessment at the West Coastal Areas of Bangladesh (2019-20).

  • Hydrogeological and Environmental Radiological Assessment by Radon Detection and Radioactivity Measurement in Soil, Sediment and Groundwater Samples at the Coastal Areas of Bangladesh (2017-18).

  • Estimation of Surface Water Infiltration into Aquifer through Nuclear Techniques by using Radon Detection at the South West Coastal area of Bangladesh (2016-17).

নাগরিক সেবা সনদ

সেবার নাম, মূল্যসহ বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন ।

যোগাযোগ/জনবল

ইনস্টিটিউট অব নিউক্লিয়ার জিওলজিক্যাল সায়েন্সেস
পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান
ফোনঃ+৮৮০-২-২২৩৩৭৫২১৯, ইমেইলঃ nmu.baec@gmail.com

এখানে ক্লিক করুন

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন