কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬ এ ০১:০৩ PM
কন্টেন্ট: পাতা
ইনস্টিটিউট অব কম্পিউটার সায়েন্স
পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান
ফোন: +৮৮০-২২৪৪৯৮১০৮ ই-মেইল:csnd.ics@baec.gov.bd
কম্পিউটার সিস্টেমস অ্যান্ড নেটওয়ার্কিং ডিভিশন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান কার্যালয়, সাভারে অবস্থিত অ্যাটমিক এনার্জি রিসার্চ এস্টাবলিশমেন্ট এবং ঢাকাস্থ অ্যাটমিক এনার্জি সেন্টারে কম্পিউটার নেটওয়ার্ক অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি এ বিভাগের বিজ্ঞানীগণ কম্পিউটার নেটওয়ার্কিং ও তথ্য বিনিময় সংশ্লিষ্ট বিভিন্ন গবেষণা কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন।
চলমান গবেষণা ও উন্নয়ন
নেটওয়ার্ক অবকাঠামো বিষয়ক গবেষণা।
ইন্টারনেট অব থিংস, ব্লকচেইন এবং নেটওয়ার্ক ডেটা বিশ্লেষণ বিষয়ক গবেষণা।
বিভিন্ন LAN ও WANসিস্টেমের নকশা ও উন্নয়ন।

কম্পিউটার নেটওয়ার্কিং ডিভাইসেস
প্রদত্ত সেবা
নিরবচ্ছিন্ন উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ও নেটওয়ার্কিং সেবা প্রদান।
বিভিন্ন সার্ভার (Linux/Windows) কনফিগারেশন ও রক্ষণাবেক্ষণ।
Ciscoরাউটার কনফিগারেশন ও রক্ষণাবেক্ষণ।
MikroTikরাউটার কনফিগারেশন ও রক্ষণাবেক্ষণ।
কম্পিউটার সংযোজন, হার্ডওয়্যার ও সফটওয়্যার ইনস্টলেশন, ত্রুটি নিরসন এবং রক্ষণাবেক্ষণ সেবা প্রদান।
বাপশক এরকর্মকর্তা ও কর্মচারীদের জন্য পরিচয়পত্র ডিজাইন, উন্নয়ন ও বিতরণ।
মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে বিভাগটি নিম্নোক্ত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে থাকে:
কম্পিউটার হার্ডওয়্যার সংযোজন, রক্ষণাবেক্ষণ ও ত্রুটি নিরসন বিষয়ক প্রশিক্ষণ।
নেটওয়ার্কিং ও ইন্টারনেটের প্রাথমিক ধারণা বিষয়ক প্রশিক্ষণ।
নেটওয়ার্ক স্থাপন ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ।
সার্ভার কনফিগারেশন ও রক্ষণাবেক্ষণ (Linux/Windows সিস্টেম) বিষয়ক প্রশিক্ষণ।
পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জন্য তিন মাসব্যাপী ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট প্রশিক্ষণ কর্মসূচি।
স্টেকহোল্ডার
সংশ্লিষ্ট অন্যান্য সরকারি প্রতিষ্ঠান
বিশ্ববিদ্যালয়সমূহ
জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান/অর্জন
২০১৫ সাল থেকে এ বিভাগ হতে ১৮টিরও বেশি গবেষণা প্রবন্ধ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।
০৪টি জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ ও গবেষণা অবদান প্রদান করা হয়েছে।
যোগাযোগ/জনবল
পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান
গণকবাড়ি, সাভার, ঢাকা - ১৩৪৯
ফোন: +৮৮০-২২৪৪৯৮১০৮, ইমেল: csnd.ics@baec.gov.bd